মানিকগঞ্জে অপহৃত তামিম (৩) নামে এক শিশুকে পাবনার সাঁথিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের একদিন পর সোমবার সকালে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দু'জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খামার সানিলা গ্রামের ফজলাল সরকারের ছেলে জালাল সরকার (২৩) ও সাঁথিয়া উপজেলার তলট গ্রামের রজব আলী সরকারের ছেলে হাকিম সরকার (২২)।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ফারুক হোসেন জানান,তামিমের বাবা তারেক রহমান পেশায় ঠিকাদার। তার ঠিকাদারি প্রতিষ্ঠানে রাজমিস্ত্রির কাজ করত আটক জালাল ও হাকিম। রবিবার সন্ধ্যা ৭টার দিকে চকলেট খাওয়ানোর কথা বলে শিশু তামিমকে নিয়ে পালিয়ে যায় ওই দুই অপহরণকারী। ঘটনার পরপরই তারেক রহমান মানিকগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
তিনি আরও জানান,অপহরণকারীরা তামিমকে নিয়ে জালালের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর চলে যায়। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে অপহরণকারীরা তামিমকে নিয়ে সাঁথিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে চলে যায়। মানিকগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সাঁথিয়ায় যায়। সাঁথিয়া থানা পুলিশের সহায়তায় মটকা গ্রাম থেকে তামিমকে উদ্ধার করা হয়। এ সময় হাকিম সরকার ও জালাল সরকারকে আটক করে পুলিশ।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
মানিকগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, আটক ২
মানিকগঞ্জে অপহৃত তামিম (৩) নামে এক শিশুকে পাবনার সাঁথিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের একদিন পর সোমবার সকালে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দু'জনকে আটক করা হয়েছে





