চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর থেকে অজ্ঞাত এক যুবকের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
সদর থানার এস আই সারওয়ার জাহান জানান, সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ গলাকাটা লাশটি উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তবে তার পরনের জিন্স প্যান্টে মিতা টেইলার্স কানসাটের লোগো দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশটি ওই স্থানে রেখে যায়।
উল্লেখ্য, এর আগে সকাল ৯ টার মধ্যে রংপুর ও মৌলভীবাজার থেকে ২ লাশ উদ্ধার করে পুলিশ।
[b]চাঁপাইনবাবগঞ্জ, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
চাঁপাইনবাবগঞ্জে আরেক লাশ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর থেকে অজ্ঞাত এক যুবকের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়





