শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার মুশরীভুজা-বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল হক ওই এলাকার ইয়াসিন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদুল হকের সঙ্গে একই গ্রামের ইলিয়াস আলীর দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন আসাদুল হক। তাকে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তিনি মারা যান।

এ সময় সংঘর্ষকারীরা অন্তত তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এস