ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করার ঘটনায় মামলা হয়েছে। একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে এ মামলাটি করেন। মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় মামলাটি করা হয়। মামলায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনারের নাম রয়েছে। অজ্ঞাত নামা ৩৫ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাতে ২৩ জনকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় ফেনী শহরের মিজান ময়দানে একরামুলে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী , জাসদের কেন্দ্রীয় নেতা ও ফেনী-১ আসনের সাংসদ শিরিন আক্তার, সংরক্ষিত নারী আসনের সাংসদ জাহানারা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানসহ হাজারো মানুষ অংশ নেন।
এর পর দ্বিতীয় জানাজার জন্য লাশ ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে লাশ নিয়ে যাওয়া হবে উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া দৌলতপুরে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
গতকাল রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়। এ ছাড়া গতকাল দিবাগত রাতে ফেনীর বিরিঞ্চি এলাকা থেকে দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার উদ্ধার হয়। এগুলো পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। হত্যাকাণ্ডের কাজে গাড়িগুলো ব্যবহূত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ আজ বুধবার সকালে এসব তথ্য জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে একরামুলকে গাড়ির ভেতরে গুলি করার পর গাড়িসুদ্ধ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষসহ পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। দমকল বাহিনী আগুন নেভানোর পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়৷ বিকেলে ডিএনএ টেস্টের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ১২টার পর লাশ ফেনীতে ফেরত আসে।
ফেনী শহরে পুলিশ ও যাবের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েন করা হয়েছে।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
ফুলগাজীর একরাম হত্যা মামলায় আটক ২৩
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করার ঘটনায় মামলা হয়েছে। একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে এ মামলাটি করেন। মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় মামলাটি করা হয়। মামলায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনারের নাম রয়েছে।





