চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. হেসাম উদ্দীন (৩২) ও তার ছোট ভাই মো. রাফিজ উদ্দীন(২৮)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মুকুল হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রহনপুর ইউনিয়নের নন্দীপুর -তেঁতুলতলা গ্রামের মৃত নবাব আলীর বাড়ির টিনের চাল মেরামত করার সময় ছোট ভাই রাফিজ উদ্দীন প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই হেসাম উদ্দীনও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই দু’জনেরই মর্মান্তিক মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ গভীর রাতে ২ ভাইয়ের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
শ্রেণীহীন
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের করূণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. হেসাম উদ্দীন (৩২) ও তার ছোট ভাই মো. রাফিজ উদ্দীন(২৮)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।





