নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বান্ধবী সংরক্ষিত নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে গ্রেফতার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেকে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নীলাকে সাত খুনের ঘটনায় গ্রেফতার করা হয়নি। তাকে ২০১৩ সালের ২৭ অক্টোবর সংঘটিত জুয়েল হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
[b]ঢাকা, ২৬মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]