নড়াইল মহাসড়কে নসিমন, করিমনসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। নড়াইলে কালনা-খুলনা ও কালনা-যশোর রুটে এ ধর্মঘট চলছে।
শনিবার সকাল থেকে এই দুই রুটে বাস ধর্মঘট শুরু হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে।
বাস ধর্মঘটের কারণে সকাল থেকে ওই দুট রুটে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেককে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা দেছে।
শ্রমিকদের অভিযোগ বারবার দাবি জানানো স্বত্ত্বেও কর্তৃপক্ষ মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে কার্যকরী উদ্যোগ নেয়নি।  তাদের দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে  শ্রমিকরা জানান।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]