আগামীকাল বুধবার প্রথমবারের মতো চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরইমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।
২৩ হাজার ৫৪৩ জন মহিলাসহ ৪৬ হাজার ২২০ জন ভোটার কাল ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে একজন মেয়র, ৯ জন কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হবেন ।
রির্টানিং অফিসার খন্দকার নুরুল হক জানান, স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালেট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম সংশ্লিষ্ট ১৮ কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে।
তিনি বলেন, ১১৩ বুথে ১৮জন প্রিসাইডিং অফিসার, ১১৩ সহকারী প্রিসাইডিং অফিসার ও ২২৬ পোলিং কর্মকর্তা এরইমধ্যে নিয়োগ দেয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার, বিজিবি, বিজিবি’র আওতাধীন স্ট্রাইকিং ফোর্সকে নিয়োজিত করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]