চট্টগ্রামের খুলশী থানার ইস্পাহানি মোড়ের রেল গেইট এলাকায় গণ-পিটুনীতে মো. বেলাল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, ইস্পাহনি রেল গেইট এলাকার ভাঙ্গারীর দোকানে মালামাল চুরি করে ধরা পড়ার পর এলাকার লোকজন মারধর করলে অতিরিক্ত রক্তক্ষরণের পর কয়েকজন যুবক বেলালকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহত বেলালের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তবে খুলশী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম এ ধরণের কোনো খবর পাননি বলে জানান।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





