[b]ঢাকা: [/b]ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট ভিজিটে বিনিয়োগকারীদের তথ্য নিয়ে ছিলো নানা ভোগান্তি। এসব ভোগান্তি নিরসন ও তথ্য পাওয়া আরও সহজ করার লক্ষ্যে ডিএসইর হোমপেজে নতুন ৫টি সেবা সংযোজন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এখন থেকে অন্য কোনো মাধ্যমের সহযোগিতা ছাড়াই সরাসরি ডিএসইএক্স, বাই অ্যালফাবেটিক অর্ডার, বাই লোকেশন, ডাটা আর্কাইভ ও ক্লোজপ্রাইসের সেবা নেওয়া যাবে।
উল্লেখ্য, এসব তথ্যসেবার জন্য আগে সরাসরি পেজ ভিজিট করা যেতো না। অন্য অপশনের সাহায্য নিতে হতো। এতে বিনিয়োগকারীদের নানা ঝামেলার পাশাপাশি সময় নষ্ট হতো।
ডিএসইর সিইও স্বপন কুমার বালা জানান, বিনিয়োগকারীদের তথ্য প্রদান ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করছে ডিএসই। ভোগান্তি কমানোর জন্য ডিএসইর ওয়েবসাইটের হোম পেজে নতুন এ পাঁচটি সুবিধা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘আরও উন্নত ও মানসম্মত তথ্য প্রদান সেবা দিতে ডিএসই কাজ করছে।’
এ প্রসঙ্গে বিনিয়োগকারীরা জানান, তথ্য প্রদান সহজকরণের ক্ষেত্রে এ সংযোজন ইতিবাচক বলে আমরা মনে করি। এর আগে সাধারণ বিনিয়োগকারীদের সুবিধার্থে ডিএসইর ওয়েবসাইট বাংলা বর্ণমালায় প্রকাশ করে।
একাধিক সিকিউরিটিজ হাউজ কর্মকর্তা জানান, সরাসরি ওয়েবসাইট হোম পেজে নতুন ৫টি সুবিধা বিনিয়োগকারীদের ভোগান্তি কমাবে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
শ্রেণীহীন
ডিএসইতে নতুন পাঁচ সেবা সংযোজন
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট ভিজিটে বিনিয়োগকারীদের তথ্য নিয়ে ছিলো নানা ভোগান্তি। এসব ভোগান্তি নিরসন ও তথ্য পাওয়া আরও সহজ করার লক্ষ্যে ডিএসইর হোমপেজে নতুন ৫টি সেবা সংযোজন করা হয়েছে।





