খাগড়াছড়ি জেলায় সুরেল ত্রিপুরা (৩২), কাটারাং ত্রিপুরা (৩০) ও মহেন্দ্র ত্রিপুরা (৩১)নামে ৩জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একে-২২ রাইফেল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর সাব জোনের একটি দল মরাটিলার প্রফুল্ল রঞ্জন কার্বারী পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের আটক করে।
ঘটনার সত্যতা স্বীকার করে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো: মঈনুল হক জানান,  অভিযান চালিয়ে একটি একে-২২ রাইফেল, একটি ২২ বোরের রাইফেল, একটি পিস্তল, রাইফেলের ৪২ রাউন্ড গুলি, পিস্তলের ৫ রাউন্ড গুলি, এসএসআরের ৪ রাউন্ড গুলি ও এলজির ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক সন্ত্রাসীদের খাগড়াছড়ি রিজিয়নে আনা হচ্ছে।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]