ময়মনসিংহের ভালুকায় অস্ত্রেরমুখে পরিবারের সদস্যদের জিম্মি করে কামাল হোসেন সবুজ (৩৫) ও আবু বকর সিদ্দিক (২৮) নামে ২ শিক্ষককে অপহরণ করা হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার পাঁচগাও গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে আলহাজ্ব শামছুদ্দিন মুন্সীর বাড়িতে গিয়ে ৮ থেকে ১০ জনের একটি অস্ত্রধারীদল ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করে। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরও দরজা না খোলায় এক পর্যায়ে তারা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের লোকজনদের অস্ত্রেরমুখে জিম্মি করে রাখে। এবং গণজাগরণ টিউটিরিয়াল কোচিং সেন্টারের প্রধান শিক্ষক সবুজকে হাতকড়া পড়িয়ে নিয়ে যায়।
পরে একই কায়দায় তার চাচাতো ভাই পাশের বাড়ির জয়নাল আবেদীনের ছেলে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আবু বকরকে তুলে নিয়ে যায়।
অপহৃত আবু বক্করের বাবা জানান, প্রথমে অস্ত্রধারীরা দরজা ভেঙে আমার ছেলের ঘরে প্রবেশ করে এবং দরজা না খোলার কারণ জানতে চেয়ে তাকে মারধর করে। পরে আমার ছেলে বউ রোমা আক্তার ও ৩ বছর বয়সি একমাত্র নাতনী সারাকে অস্ত্রের মুখে জিম্মি করে আবু বক্করকে হাতকড়া লাগিয়ে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে অপহরণকারীরা সকালে থানায় খোঁজ নেয়ার জন্য বলেন।
অপহৃত সবুজের ছোটে ভাই রব্বানী জানান, তার ভাই সবুজ স্ত্রী রেশমা, মেয়ে সিথি ও শিশু ছেলে রাফিদকে নিয়ে ঘুমিয়ে ছিল। ভোররাতে অস্ত্রধারী কয়েকজন লোক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং কিছু বুঝে উঠার আগেই ভাইকে হাতকড়া লাগিয়ে ঘর থেকে তুলে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় পৃথক দু’টি সাধারণ ডায়েরী করা হয়েছে এবং সে অনুযায়ী তদন্ত চলছে। এছাড়া এএসপি (গফরগাঁও সার্কেল) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
অস্ত্রেরমুখে ২ শিক্ষককে অপহরণ
ময়মনসিংহের ভালুকায় অস্ত্রেরমুখে পরিবারের সদস্যদের জিম্মি করে কামাল হোসেন সবুজ (৩৫) ও আবু বকর সিদ্দিক (২৮) নামে ২ শিক্ষককে অপহরণ করা হয়েছে। সোমবার ভোররাতে আলহাজ্ব শামছুদ্দিন মুন্সীর বাড়িতে গিয়ে ৮ থেকে ১০ জনের একটি অস্ত্রধারীদল ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করে। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরও দরজা না খোলায় এক পর্যায়ে তারা দরজা ভেঙ্গে





