সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান ও দু’টি ম্যাগজিন।
গুলিবিদ্ধরা হলো- সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শেখ আফাজউদ্দীনের ছেলে পলাশ রহমান (৩৫), সদর উপজেলার ধুলিহর গ্রামের আলমগীর হোসেন (৩৬) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মিরসিসি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মতিউর রহমান (৩৮)।
ঘটনা সম্পর্কে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, সোমবার রাত তিনটার দিকে দুর্বৃত্তরা পরিবহন ডাকাতির চেষ্টা করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন ডাকাতের পায়ে গুলিবিদ্ধ হয়। তাদেরকে আটকাবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গুলিবিদ্ধদের পরিবারের অভিযোগ, তাদেরকে পাঁচদিন আগে গোয়েন্দা পুলিশ ধরে আনে। এরপর ভোররাতে চোখ বেঁধে ছয়ঘরিয়া এলাকায় নিয়ে তাদের গুলি করে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় বন্দুক যুদ্ধে আহত ৩, অস্ত্র উদ্ধার
সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান ও দু’টি ম্যাগজিন। গুলিবিদ্ধরা হলো- সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শেখ আফাজউদ্দীনের ছেলে পলাশ রহমান (৩৫), সদর উপজেলার ধুলিহর গ্রামের





