ষষ্ঠ পর্যায়ের উপজেলা নির্বাচনে সহিংসতার পরিমাণ তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্চে বুধবার দুপুরে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত ষষ্ঠ পর্যায়ের উপজেলা নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ কথা জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন ইলেকশনওয়ার্কিং গ্রুপের পরিচালক মো. আব্দুল আলীম।
তিনি জানান, ষষ্ঠ পর্যায়ের নির্বাচনে ৯৯ ভাগ ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সকল প্রস্তুতি যথা সময়ে নেওয়া হয়েছিল। প্রায় সকল ভোটকেন্দ্রেই প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি পর্যবেক্ষকদের সামনে ব্যালট বাক্স খালি অবস্থায় খুলে দেখানো হয়েছে। সহিংসতার পরিমাণ কম থাকলেও ভোটকেন্দ্রগুলোতে প্রতিবন্ধী ভোটারা সমস্যার সম্মুখীন হয়েছেন।
ষষ্ঠ পর্যায়ের এ নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সহিংসতার ঘটনা বেশি ঘটেছে উল্লেখ করে জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বেশ কয়েকটি বুথে একজন প্রার্থীর ৫-৬ জন সমর্থক ঢুকে পোলিং এজেন্টদের বের করে দেয়। ব্যালট পেপার নিয়ে সেগুলোতে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেয়। অন্য একটি ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। পরে সেগুলোতে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার নিয়ে তাতে সিল মারার ঘটনা ঘটেছে। অন্যদিকে ৩টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ‘উপজেলা নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। কিন্তু এরপরেও দেশের দুটি প্রধান রাজনৈতিক দল একে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দলীয় নির্বাচনে পরিণত করেন।’
তিনি বলেন, ‘এই পর্যবেক্ষণে আমরা সহিংসতা দেখেছি। তবে এই সহিংসতা আওয়ামী লীগ করেছে না, বিএনপি করেছে আমরা তা দেখিনি। এটা আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ ছিল। পরবর্তীতে আমরা কোন দল এই সহিংসতা সৃষ্টি করেছে তাও তুলে ধরবো।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেকশনওয়ার্কিং গ্রুপের রাসেল মঞ্জু, তালেহা রেজমান, বেলায়েত হোসেন প্রমুখ।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
ষষ্ঠ পর্যায়ে সহিংসতা তুলনামূলক কম
ষষ্ঠ পর্যায়ের উপজেলা নির্বাচনে সহিংসতার পরিমাণ তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্চে বুধবার দুপুরে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত ষষ্ঠ পর্যায়ের উপজেলা নির্বাচন





