দেশের সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা-পদ্মা ও মেঘনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার একথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় গঙ্গা-পদ্মা ও ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং মেঘনা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৩২টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৭টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৫টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ১০টি স্থানের তথ্য পাওয়া যায়নি। কোথাও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।
গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় পঞ্চগড়ে ৭০ দশমিক ১ মিলিমিটার এবং ডালিয়ায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
৩২টি স্থানে পানি বেড়েছে
দেশের সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা-পদ্মা ও মেঘনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার একথা বলা হয়





