গাইবান্ধা জেলার সদর উপজেলায় ফেন্সিডিল না রাখতে দেয়ায় দরিদ্র ক্ষুদ্র পান ব্যবসায়ি আব্দুল হালিমের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটসহ তার স্ত্রী মুক্তি বেগমকে বেধরক মারপিট করেছে সন্ত্রাসী মাদক ব্যবসায়িরা।
জেলা শহরের ব্রীজ রোডের ঘাঘট নদী তীরবর্তী বস্তি এলাকায় রোববার বিকালে এ ঘটনা ঘটে।
এলাকার কুখ্যাত ফেন্সিডিল ও মাদক ব্যবসায়ি জুয়েল মিয়া তার দুই ছেলে জন ও রবিন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা চালিয়ে আসছে। ওইদিন রাতেই জন ও রবিন ব্যবসার জন্য নিয়ে আসা ভারতীয় ফেন্সিডিল আব্দুল হালিমের স্ত্রী মুক্তি বেগমকে তার বাড়িতে রাখতে বলে। কিন্তু মুক্তি বেগম ফেন্সিডিল রাখতে অস্বীকৃতি জানালে জন ও রবিন তার ভারী অস্ত্রেসস্ত্রে সজ্জিত সন্ত্রাসী সহযোগীদের সাথে নিয়ে  আব্দুল হালিমের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালা, আসবাবপত্রে ব্যাপক ভাংচুর চালিয়ে ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নেয়।
এতে বাধা দিলে তারা মুক্তি বেগমকেও বেধরক মারপিট করে। মাদক ব্যবসায়ির হামলার শিকার এই দরিদ্র পরিবারটি শিশু সন্তানদের নিয়ে এখন খোলা আকাশে নিচে।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
[b]গাইবান্ধা, এসআইআর, ৭ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)//এনএস[/b]