খুলনা গোয়েন্দা (ডিবি) পুলিশ চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমানকে (৫৩) অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন নামে এক নারীসহ আটক করেছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে খুলনার কেডিএ অ্যাভিনিউয়ের বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারের বিপরীত দিকের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।
খুলনা মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. জিয়াউদ্দিন আহমেদ জানান, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমান প্রায়ই অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিনের খুলনার ওই ফ্ল্যাটে আসা-যাওয়া করতেন। বেশ কিছুদিন ধরে তার ওপর গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে ট্রেনে করে খুলনা এসে ওই বাসায় ওঠেন তিনি।
পরে রাতে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডা. খন্দকার মিজানুর রহমান বাথরুমে আত্মগোপন করেন। পরে বাথরুমের দরজা ভেঙে লুঙি পরিহিত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ সময় পুলিশি জেরায় তারা সম্পর্কে পরস্পর নানা-নাতনি বলে পরিচয় দেয়।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, আটকদের শুক্রবার আদালতে হাজির করা হবে।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমান মাঝে-মধ্যেই খুলনায় অ্যাডভোকেট সাবিনার বাসায় আসা-যাওয়া এবং সেখানে রাত্রি যাপন করতেন।
এদিকে, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. মিজানুর রহমানের নারী কেলেঙ্কারির খবরে চুয়াডাঙ্গায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা জানান, ডা. মিজানুর রহমান সরকারি দায়িত্বে থাকার পরও কোনো ছুটি না নিয়ে প্রায়ই অফিসের কাজের কথা বলে খুলনায় থাকতেন।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
খুলনায় নারীসহ সিভিল সার্জন আটক
খুলনা গোয়েন্দা (ডিবি) পুলিশ চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খন্দকার মিজানুর রহমানকে (৫৩) অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন নামে এক নারীসহ আটক করেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে খুলনার কেডিএ অ্যাভিনিউয়ের বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারের বিপরীত দিকের একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান তিনি।
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সুন্দরবন পর্যবেক্ষণ, মোংলা বন্দরের জেটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ
সাত দফা দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ামুখী লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচিতে প্রায় এক হাজার গাড়ির বহর অংশ নেবে। লংমার্চ শেষে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ। দায়িত্ব পালনের সময় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমুল করিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় এ ঘটনা ঘটে।
















