ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ৮ জন আহত হয়েছেন। সোমবার বিকালে উপজেলার ফরদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-তামান্না আক্তার (৩), ইয়াছিন হোসেন (৩), সিয়াম মিয়া (৪), মুক্তা আক্তার (৬), সাইফুল ইসলাম (৮),জিহাদ হোসেন (৫), বিলকিছ আক্তার (২৮) ও বানু বেগম (৯৫)।
আহতদের মধ্যে বিলকিছ আক্তার ও বানু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ব্রাক্ষণবাড়িয়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান,কুকুরের কামড়ে আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যেককে ভ্যাকসিন দেয়া হয়েছে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]