[b]ফ্রান্স:[/b] ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সাপ্তাহিক ট্যাবলয়েড ক্লোজারের বিরুদ্ধে মামলা করতে পারেন।
আজ শুক্রবার ম্যাগাজিনটির ওয়েবসাইট অভিনেত্রী জুলি গেইতের সঙ্গে ওলাঁদের প্রেমের খবর ফাঁস করে ।
সম্প্রতি বিভিন্ন ওয়েবসাইট গেইতের সঙ্গে প্রেসিডেন্ট ওলাঁদের (৫৯) প্রেমের খবর প্রকাশ করে। ক্লোজার এসব খবরের প্রতিধ্বনি করেই বলেছে, ওলাঁদ প্যারিসে স্কুটার ড্রাইভ করে গেইতের (৪১) সঙ্গে নিয়মিতই রাত কাটাতে যান।
খবর প্রকাশের নিন্দা জানিয়ে ওলাঁদ বলেন, এটি তার প্রাইভেসির ওপর হামলা। তিনি বলেন, আর সব নাগরিকের মতো তারও প্রাইভেসি রক্ষার অধিকার আছে।
এক বিবৃতিতে তিনি বলেন, আইনীসহ তিনি সম্ভাব্য সবধরণের পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন।
এদিকে সাপ্তাহিক ট্যাবলয়েডটি তাদের দাবির সত্যতা হিসেবে প্রিন্ট সংস্করণেও ছবিসহ সাত পৃষ্ঠার এ সংক্রান্ত একটি ফিচার প্রকাশ করতে যাচ্ছে।