মেহেরপুরে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে সেলিম রেজা (৯) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। রেজা উপজেলার বিদ্যাধরপুর ক্লাবপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়,মা এন্টারপ্রাইজ নামের একটি পিকনিকের বাস (ঢাকা মেট্রো-জ,১৪-০৩৩৪) মুজিবনগর কমপ্লেক্স থেকে পিকনিক শেষে টাঙ্গাইল কালিহাতি যাওয়ার উদ্দেশে রওনা দেয়।
মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বিদ্যাধরপুর মোড়ে বাসটি পৌঁছলে রাস্তা পার হওয়ার সময় বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্কুল ছাত্র সেলিম রেজা নিহত হয়।
পিকনিকের বাসটিকে মেহেরপুর সদর থানার পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]