[b]ময়মনসিংহ: [/b]লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন মারা গেছেন (ইন্না...রাজিউন)।
এলার্জি জনিত রোগে আক্রান্ত হয়ে শনিবার বিকেল ৩ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তিনি ১৯৭৯ এবং ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রাজনৈতিকভাবে প্রথম জীবনে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিও ছিলেন।
চার ছেলে ও এক মেয়ের জনক জয়নুল বর্তমানে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা এলডিপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এলার্জি জনিত রোগে আক্রান্ত হয়ে গত ক’দিন আগে ঢাকায় বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
মরহুমের ছেলে ফয়সাল আবেদিন জায়েদী বলেন, রোববার জানাজা শেষে তার নিজ বাড়ি তারুন্দিয়া ইউনিয়নের চরজিথর গ্রামে দাফন করার হবে।
শ্রেণীহীন
সাবেক এমপি জয়নুল আবেদিন মারা গেছেন
ময়মনসিংহ: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট





