ঢাকা: নির্বাচনকালীন সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জামায়াতে ইসলামী একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসী দল না হলে  তারা আমার বাড়িতে হামলা করতো না।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ অভিযোগ করেন।
তিনি বলেন,আমি আগেও বলেছি,জামায়াত একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসী দল না হলে আমার বাসায় তারা হামলা করতো না।
এ সময় মুহিত খালেদা জিয়াকে দেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া শুধু কোনো দলেরই শত্রু নয়, হরতাল-অবরোধ দিয়ে তিনি এখন পুরো দেশের সঙ্গেই শত্রুতা করছেন।