মানুষের জীবনের নিরপত্তার কথা ভেবে মহাসড়কে ইজিবাইক, নছিমন, করিমনের মতো অবৈধ যান চলাচল করতে দেওয়া হবে না বলে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশে ইজিবাইক, নছিমন, করিমনের যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে দেশে এসব যান তৈরির কারখানা বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে।।
শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা পদুয়ারবাজার এলাকায় চার লেন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে এ মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হবে। ইতোমধ্যে ৯৫ ভাগ এলাকায় মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। অধিকাংশ ব্রিজের কাজ শেষ হয়েছে।আগামী বছরের মে থেকে জুনের মধ্যে কুমিল্লা ও ফেনী ওভারপাসের কাজ শেষ হবে।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, চারলেন প্রকল্পের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান. ম্যানেজার প্রকৌশলী মাসুম সারওয়ার খান, পরামর্শক প্রতিষ্ঠান, ঠিকাদারী প্রতিষ্ঠান, কর্মকর্তা ও সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
'মহাসড়কে অবৈধ যান চলাচল করতে দেওয়া হবে না'
মানুষের জীবনের নিরপত্তার কথা ভেবে মহাসড়কে ইজিবাইক, নছিমন, করিমনের মতো অবৈধ যান চলাচল করতে দেওয়া হবে না বলে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দেশে ইজিবাইক, নছিমন, করিমনের যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে বাণিজ্য





