রাজধানীর পল্লবী থানা পুলিশের ৩ জন এসআইকে ঢাকার সিএমএম আদালতে দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালতে বাংলাদেশ লিগ্যাল ট্রাস্ট অ্যান্ড সার্ভিস (ব্লাস্ট) বাদি হয়ে এ মামলাটি দায়ের করে।
মামলায় রাজধানীর পল্লবী থানার এসআই জাহিদুর রহমান খান, আব্দুল বাতেন, শোভন কুমার সাহা ও পুলিশের সোর্স সুমনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ হতে জানা যায়, ৮ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে কয়েকজন তরুণ হইচই করলে কর্তব্যরত পুলিশের এসআই জাহিদ ও তার সহযোগী শোভন ও বাতেন,  জনি নামের এক যুবককে থানায় নিয়ে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে জনি মারা যায়।
এ ঘটনায়  ৯ ফেব্রুয়ারি নিহত জনির বাবা বাদি হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]