[b]মুম্বাই:[/b] হাসপাতালে বিছানায় স্ত্রী মান্যতাকে অচেতন অবস্থায় দেখে কেঁদে ফেললেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। জীবনে একের পর এক আঘাত আর সহ্য হচ্ছে না মুন্না ভাইখ্যাত সঞ্জয় দত্ত।
অনেক আগেই হারিয়েছেন মা আর প্রথম স্ত্রীকে। দুজনই ক্যান্সারে ভোগে চিরবিদায় নিয়েছেন। এবার বোধহয় হারাতে হবে বর্তমান স্ত্রী মান্যতাকে।
মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছেন মান্যতাকে। তার লিভারে টিউমার ধরা পড়েছে। হার্টের দুর্বলতায়ও ভুগছেন তিনি। ফুসফুসে করা হয়েছে অস্ত্রোপচার।
মান্যতার ভাগ্যে কী আছে তা এখনই বলা যাচ্ছে না। বুধবার মান্যতার ফুসফুসে সার্জারি করা হয়। মান্যতার কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার জানিয়েছেন,মান্যতা গুরুতর অসুস্থ। বর্তমানে তার ফুসফুসের চিকিৎসা হচ্ছে।
স্ত্রীর অসুস্থতার জন্য বর্তমানে ৩০ দিনের প্যারোলে জেলের বাইরে আছেন সঞ্জয়। মেয়াদ শেষ হলে আবারো জেলে যেতে হবে তাকে। এরই মধ্যে মান্যতার শারীরিক অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে। সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন সঞ্জয়। এমনিতেই একের পর পর এক মানসিক আঘাতে বিপর্যন্ত সঞ্জয়। তার ওপর মরার উপর খাড়ার ঘাঁয়ের মতো যোগ হয়েছে মান্যতার এই অসুস্থতা।
হাসপাতালে লোকজনদের সঞ্জয় জানিয়েছেন,মা নার্গিস ও স্ত্রী রিচাসহ জীবনে অনেক কিছুই হারিয়েছেন। হাসপাতালের বিছানায় মান্যতাকে দেখে আবারো তার সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এই চাপ তার আর সহ্য হচ্ছে না।
তিন দিন আগে মান্যতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই তিন দিনে একবারের জন্যও হাসপাতাল ছেড়ে যাননি সঞ্জয়। হাসপাতালের লোকজন তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করে যাচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
শ্রেণীহীন
কাঁদছেন মুন্নাভাই
মুম্বাই: হাসপাতালে বিছানায় স্ত্রী মান্যতাকে অচেতন অবস্থায় দেখে কেঁদে ফেললেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। জীবনে একের পর এক আঘাত আর সহ্য হচ্ছে না মুন্না ভাইখ্যাত সঞ্জয় দত্ত।





