[b]চট্টগ্রাম:[/b] মহানগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোড এলাকার ওসি আজিুজুর রহমানের গাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা ছুঁড়েছে অবরোধকারীরা। এ সময় একজন কনেস্টেবল আহত হয়েছে। পুলিশ পাল্টা গুলি চালিয়ে হামলাকারীদের প্রতিরোধ করে। পুলিশের গুলিতে আহত হয়েছে আরাফাত নামের এক হামলাকারী।
মঙ্গলবার রাত সোয়া ৯টায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ কনেস্টেবলের নাম প্রদীপ। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অন্যদিকে গুলিবিদ্ধ হামলাকারী আরাফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাহাড়তলী থানার ওসি আজিুজুর রহমান বলেন, রাত সোয়া ৯টার দিকে সাগরিকা রোডের মোড়ে আমার উপস্থিতিতে দায়িত্বরত পুলিশের ওপর অতর্কিত ককটেল হামলা চালায় ৭/৮ জন সন্ত্রাসী। এ সময় তারা আমার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। কিন্তু পেট্রোল বোমাটি রাস্তায় পড়ে আগুন ধরে যায়।
পুলিশ প্রতিরোধ করলে সন্ত্রাসীরা বেশ কিছু ককটেলের বিস্ফোরন ঘটায়। পুলিশ ৫/৭ রাউন্ড গুলি চালায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও গুলিতে আহত হয়ে আটক হয় হামলাকারী আরাফাত। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আটক অবস্থায় ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় কনস্টেবল প্রদীপ সামান্য আহত হয়েছে।
জানা গেছে, হরতাল-অবরোধে সাগরিকা রোড এলাকায় যানবাহনে হামলা ও আগুন দেয়ার ঘটনা রোধে সেখানে পুলিশি টহল জোরদার করা হয়। ওসি’র নেতৃত্বে পুলিশের দুটি টহল টিম রাতে বিশ্বরোড় সাগরিকা এলাকায় টহল দিচ্ছিল। পুলিশি তৎপরতায় যানবাহনে আগুন ও ভাঙচুর করতে না পেরেই হরতাল-অবরোধকারীরা পুলিশের উপর হামলা চালিয়েছে বলে ধারণা উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের।
চট্টগ্রামে ওসির গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ
মহানগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোড এলাকার ওসি আজিুজুর রহমানের গাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা ছুঁড়েছে অবরোধকারীরা। এ সময় একজন কনেস্টেবল আহত হয়েছে। পুলিশ পাল্টা গুলি চালিয়ে হামলাকারীদের প্রতিরোধ করে। পুলিশের গুলিতে আহত হয়েছে আরাফাত নামের এক হামলাকারী
কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা
রাজধানীর মগবাজার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ছুটি শেষে চেনা রূপে ঢাকা: সড়কে গাড়ির চাপ, বাসে ঠাসাঠাসি
টানা পাঁচ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতেই রাজধানীর সড়কে বাড়তি চাপের মুখে পড়েছেন নগরবাসী। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হয়ে পল্টন পর্যন্ত সড়কে বেড়েছে যানবাহনের চলাচল। বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, গণপরিবহনে ওঠার জন্য ভিড় এবং ব্যস্ত সড়কে গাড়ির ধীরগতিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষকে। ছুটির দিনের তুলনামূলক স্বস্তি কাটিয়ে রাজধানী ফিরেছে চেনা কর্মব্যস্ততায়।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, প্রতিবাদ জানাল জামায়াত
আজ ভোরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিন্দা ও প্রতিবাদ জানালো।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে।
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত
গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে গাড়িচাপায় স্থানীয় এক বিএনপি নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।















