নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় রোববার নারায়ণগঞ্জ সার্কিট হাউজে চতুর্থ দিনের মত গণশুনানী অনুষ্ঠিত হয় যেটা সুশীল সমাজের জন্য লোকজনদের জন্য নির্ধারণ করা হয়।
তবে এতে একটি ক্লাবের প্রহরী, বেয়ারা, আইনজীবিদের সহযোগিরাও সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য প্রদান করেছেন সাত খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী পলাতক কাউন্সিলর নূর হোসেনের ‘বান্ধবী ও কথিত বউ’ হিসেবে পরিচিত সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলা।
বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্কিট হাউজে গণশুনানী শুরু হয় যা চলে রাত পর্যন্ত। এতে ২৫ জন নাম অন্তর্ভুক্ত করলেও স্বাক্ষ্য দেন মাত্র ১৭জন।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলেন, নারায়ণগঞ্জে এত বড় একটি ঘটনার সুষ্ঠু তদন্তের প্রয়োজন। আমরা আগে থেকেই বলে আসছিলাম নারায়ণগঞ্জের গডফাদারদের ধরতে না পারলে নারায়ণগঞ্জে হত্যা গুম হত্যা হবে। সেটাই এখন হয়েছে।
গণশুনানীতে যারা অংশ নেন তাদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন - মুদি দোকানদার মোহাম্মদ কামাল, তিনজন আইনজীবি সহকারী মোছাম্মদ আখি বেগম, ছালেহা বেগম ও কোহিনূর, যুবদল নেতা সাদেক, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াতে অবস্থিত রাইফেল ক্লাবের দারোয়ান খোকন, পিয়ন আহাদ, বেয়ারা রিপন, সালাউদ্দিন, আবু হানিফ প্রমুখ।
[b]ঢাকা,এএইচ, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
শ্রেণীহীন
গডফাদারদের ধরতে না পারলে গুম-হত্যা চলবে: এবি সিদ্দিক
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় রোববার নারায়ণগঞ্জ সার্কিট হাউজে চতুর্থ দিনের মত গণশুনানী অনুষ্ঠিত হয় যেটা সুশীল সমাজের জন্য লোকজনদের জন্য নির্ধারণ করা হয়। তবে এতে একটি ক্লাবের প্রহরী, বেয়ারা, আইনজীবিদের সহযোগিরাও সাক্ষ্য





