পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এবং শিমরাইল কান্দি এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শহরের কলেজপাড়া এলাকার নুরু মিয়া বাড়ির লোকজনের সঙ্গে শিমরাইল কান্দি এলাকার বাকতা মিয়া বাড়ি লোকজনের এ সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনার পর কলেজপাড়া, শিমরাইল কান্দি, ডাক বাংলোর মোড় এবং দক্ষিণ মৌরাইল এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রবিন ও খালিদ নামে দু’জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নামপরিচয় জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওই ২ পাড়ার ছেলেদের মধ্যে ডিস লাইনের তার ছেঁড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় শিমরাইল কান্দির লোকজন সংগঠিত হয়ে কলেজপাড়ায় হামলা চালিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করে। এরপর ২ পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষই শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়।
পরে পুলিশ এসে কয়েক রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে এবং অবিস্ফোরিত ১০-১৫টি ককটেল উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) কামাল পাশা জানান, খবর পেয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড শটগানের গুলি ছোঁড়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ৮
পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এবং শিমরাইল কান্দি এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন





