সাভারের হেমায়েতপুরে বাস চাপায় ২ জন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে মোল্লা পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মজিবুর রহমান ওরফে আজিবর। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার আবদুল হাইয়ের ছেলে। অপর একজনের পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা য়ায়নি।
সাভার থানার উপ-পরিদর্শক আশিষ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]