রাজবাড়ী জেলার বসন্তপুর ইউপির মজলিসপুরে মুখোমুখি দুটি বাসের সংঘর্ষের সময় একটি বাসের চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন।
শুক্রবার গভীর রাত পৌনে ৪ টায় এ সংঘর্ষে ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার সময় গ্লোবাল পরিবহনের বাসটি (পাবনা ব-১১-০০১২) ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল এবং অপরদিকে ঈগল পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-১৬০৫) খুলনা থেকে ২৫ জন যাত্রী নিয়ে তবলীগ জামাতের জন্য ঢাকার কাকরাইল যাচ্ছিল। রাজবাড়ী জেলার বসন্তপুর ইউপির মজলিসপুরে আসার পর বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঈগল পরিবহনের বাসটির চালক বার বার ঘুমিয়ে পড়ছিলেন বলে এর যাত্রীরা অভিযোগ করেন।
এ বিষয়ে তবলীগ জামাতে যাওয়ার দলনেতা সাইদুর রহমান বলেন, খুলনা থেকে ছেড়ে আসার পর এর চালক বার বার ঘুমিয়ে পড়ছিলেন। আমরা তাকে অনেকবার নিষেধ করেছি। কিন্তু তিনি তা শোনেননি।
তিনি আরো বলেন, দুর্ঘটনার পর এর চালক পালিয়ে গেছেন।
এদিকে, নিহত ১০ জনের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরা হলেন- গ্লোবাল বাসের হেল্পার জুয়েল (২৫), সুপারভাইজার বাবু মল্লিক (৪৫), কন্ডাক্টর পরেশ (৩৫) এবং যাত্রী আফসার (৩৫)।
এর মধ্যে নিহত সুপারভাইজার বাবু মল্লিকের বাড়ি ফরিদপুরের মুন্সীবাজারে।
সাইদুর রহমান জানান, এ ছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতপরিচয় এক নারী মারা যান। বাকিদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]
শ্রেণীহীন
চালক ঘুমিয়ে পড়ায়...
রাজবাড়ী জেলার বসন্তপুর ইউপির মজলিসপুরে মুখোমুখি দুটি বাসের সংঘর্ষের সময় একটি বাসের চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। শুক্রবার গভীর রাত পৌনে ৪ টায় এ সংঘর্ষে ১০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় গ্লোবাল পরিবহনের





