কামরুল ইসলাম (২৯) নামে এক যুবককে অপহরণের ৪ ঘণ্টা পর চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয়েছিল। এসময় তরিকুল ইসলাম (২৮) নামে এক জনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১ টায় দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কামরুল ইসলামকে নিজ এলাকা থেকে ৪-৫ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।
এরপর অপহৃতের মুঠোফোন দিয়ে তার পরিবারের কাছে দুর্বৃত্তরা দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
বিকাল ৩টায় অপহৃতের বাবা ইসমাইল হোসেন দামুড়হুদা থানায় লিখিত অভিযোগ করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টার দিকে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে ফোর্স নিয়ে দক্ষিণ চাঁদপুর ছটাঙ্গাদারী মাঠে অভিযান চালিয়ে অপহৃত কামরুল ইসলামকে উদ্ধার। এসময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে একই উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে তারিকুল ইসলামকে আটক করে পুলিশ। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।  
ওসি শিকদার মশিউর রহমান জানান, কামরুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]