জামালপুরের বকশীগঞ্জে ৪৮ বোতল ফেনসিডিলসহ ইমতিয়াজ নাসিম নামে সেনাবাহিনীর এক মেজরকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে রৌমারী-ঢাকা মহসড়কের কামালপুর নামক স্থান থেকে তাকে আটক করে।
আটক মেজর চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত এবং ব্যক্তিগত পরিচৃয় নং- বি.এ-৪১৩২। তিনি ময়মনসিংহের চিকিৎসক ডা. ভুইয়া এন ইসলাম এর ছেলে। এ সময় তার আরও ২ সঙ্গীকেও আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে মামুন ও ময়মনসিংহ সদরে ৫২ ছোট বাজার এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আবু সাইদ।
বকশীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) নুরুল ইসলাম খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রাত ১টার দিকে কামালপুর নামক স্থানে পুলিশ প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-৪৯৫৮) থামিয়ে তল্লাশীকালে একটি শপিং ব্যাগে ৪৮ বোতল মাদক পাওয়া যায়।
আটকের পর মেজরসহ ৩জনকেই আটক করে বকশীগঞ্জ থানায় নেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল সেনানিবাসের সদস্যরা তাকে নিয়ে যান। মেজর নাসিম বর্তমানে ছুটিতে রয়েছেন।
[b]ঢাকা, ০৩ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
৪৮ বোতল ফেনসিডিলসহ মেজর আটক
জামালপুরের বকশীগঞ্জে ৪৮ বোতল ফেনসিডিলসহ ইমতিয়াজ নাসিম নামে সেনাবাহিনীর এক মেজরকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে রৌমারী-ঢাকা মহসড়কের কামালপুর নামক স্থান থেকে তাকে আটক করে





