নির্মাণাধীন ভবন থেকে পড়ে আজিজুর রহমান (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার জামালখান এলাকায় এ ঘটনা ঘটেছে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, জামালখান সিঁড়ি এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদে কাজ করতে গিয়ে অসতর্কতাবশত পড়ে যান আজিজুর। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজিজুর চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোলতাজ রহমানের ছেলে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে আজিজুর রহমান (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার জামালখান এলাকায় এ ঘটনা ঘটেছে





