সরকার গুম, খুন ও অপহরণের মতো চক্রান্ত মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে। খুব শিগগিরই এ অস্থিতিশীলতা কেটে যাবে; দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার লক্ষ্মীপুরের আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনে এসে রামগতির আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, সরকারে থাকায় আমরা গুম, খুন ও অপহরণের দায় এড়াতে পারি না। একটি কুচক্রি মহল এগুলো করে জনগণের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে এবং ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে।
ওবায়দুল কাদের বলেন,বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই আমি সড়ক ও জনপদ বিভাগের সাড়ে ২১ হাজার কিলোমিটার সড়ক চলাচলের উপযোগী করতে চেষ্টা চালাচ্ছি।বিএনপি করবে আন্দোলন আর আমরা করবো উন্নয়ন।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মমিন উল্যাহ পাটওয়ারী,মো.শামছুল ইসলাম পাটওয়ারী ও রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ,সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু,রামগতি পৌরসভার মেয়র শাহেদ আলী পটু ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগমসহ রামগতি ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মন্ত্রী মেঘনা নদীর ভাঙনকবলিত আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন করেন।এ সময় তিনি মেঘনার ভয়াবহ ভাঙনের কথা পানীসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে মোবাইল ফোনে অবহিত করলে তিনি (পানিসম্পদ মন্ত্রী) একনেকের সবুজপাতায় অন্তর্ভূক্ত 'রামগতি-কমলনগর মেঘনার ভাঙন প্রতিরোধ' প্রকল্পটি অনুমোদনে যথাযথ উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শ্রেণীহীন
'গুম, খুন ও অপহরণের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে'
সরকার গুম, খুন ও অপহরণের মতো চক্রান্ত মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে। খুব শিগগিরই এ অস্থিতিশীলতা কেটে যাবে; দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের





