চুয়াডাঙ্গায় বিষধর সাপের কামড়ে লাল্টু মিয়া (২০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ঠাকুরপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
শনিবার ভোর ৪টার জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের পাকুলিয়ায় দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র থেকে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মিন্টুসহ ৬-৭ জন ঠাকুরপুর সীমান্তের ৮৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে। এরপর শনিবার ভোরে গরু কিনে বাংলাদেশের একই পিলারের কাছ দিয়ে ফেরার সময় ঠাকুরপুর পাকুলিয়ায় পৌঁছালে বিষধর সাপের কামড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার সকাল ৬টার দিকে পরিবারের লোকজনের কাছে ঠাকুরপুর ক্যাম্পের টহলরত বিজিবি তার লাশ হস্তান্তর করে।
[b]ঢাকা, এমআর,২৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ [/b]
শ্রেণীহীন
চুয়াডাঙ্গায় বিষধর সাপের কামড়ে গরু ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গায় বিষধর সাপের কামড়ে লাল্টু মিয়া (২০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ঠাকুরপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। শনিবার ভোর ৪টার জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের পাকুলিয়ায় দিকে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র থেকে জানা গেছে, শুক্রবার





