নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দি ইউনিয়নের  মেঘনা ফেরিঘাট থেকে ১৫ লাখ টাকা মূল্যের চোরাই শাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্য রাতে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো- দক্ষিণ কমলাপুরের খোরশেদ আলমের ছেলে সোহাগ (২০) ও সোনারগাঁও উপজেলার হাওড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জুয়েল রানা (২৪), ঝালকাঠি জেলার রাজাপুর থানার কইবরত খালী গ্রামের আকলাছ মৃধার ছেলে আল আমিন (২১)।
আড়াইহাজার থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আলমগীর জানান, সোমবার রাতে চোরাইমাল ব্রাহ্মণবাড়িয়া থেকে মেঘনা নদী দিয়ে ট্রলারযোগে আড়াইহাজারের দিকে আসছে- এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার বিশনন্দি ইউনিয়নের মানিকপুর মেঘনা ফেরিঘাটে ইঞ্জিনচালিত একটি ট্রলার আটক করে। পরে তল্লাশি করে ট্রলার থেকে ৮টি বস্তায় ৪৫টি কাপড়ের ব্যাগভর্তি ৩৩০ পিস মূল্যবান ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
[b]নারায়ণগঞ্জ,১৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]