[b]লক্ষ্মীপুর:[/b] লক্ষ্মীপুরের রায়পুরে সালমান শাহ (১৬) নামের এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন তার বাবা ইমাম হোসেনও।
রোববার ভোররাতে রায়পুর উপজেলার চরকাছিয়া মোল্লারহাট গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলী আহমেদ, রনি,তাহের ও হুমায়ুন কবিরসহ চারজনকে আটক করেছে পুলিশ। নিহত সালমান শাহ মোল্লারহাট গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে এবং উপকূলীয় এল কে এইচ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন ও স্বজনরা জানায়,নিহত সালমান শাহর বাবা ইমাম হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী চৌধুরী বাড়ির তসলিম চৌধুরী ও তার লোকজন রোববার ভোর রাতে নিহতদের বাড়ির রাস্তা কেটে দেয়।
ইমাম হোসেন ও তার ছেলে এতে বাধা দিলে রনি,আবু তাহের ও তসলিম এবং তার লোকজন স্কুল ছাত্র সালমান শাহকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় বাবা ইমাম হোসেন আহত হন।
স্থানীয় হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. আবদুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চার জনকে আটক করে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শ্রেণীহীন
লক্ষ্মীপুরে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুরে সালমান শাহ (১৬) নামের এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন তার বাবা ইমাম হোসেনও। রোববার ভোররাতে রায়পুর উপজেলার চরকাছিয়া মোল্লারহাট গ্রামে এ ঘটনা ঘটে।





