জেলার শিবগঞ্জ উপজেলার পুঠিমারী বিলে ট্রান্সফরমার চোর সন্দেহে আলম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার গভীররাতে এ ঘটনা ঘটে।
গণপিটনীর ঘটনায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। নিহত আলমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার গভীররাতে পুঠিমারি বিলে ট্রান্সফরমারের কাছে আলমকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিয়ে বেঁধে রাখেন।
পরে সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে পঁচাবাজার এলাকায় সাড়ে ১১টার দিকে আলম মারা যান।
খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// জেইউ[/b]
শ্রেণীহীন
চাপাইনবাবগঞ্জে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
জেলার শিবগঞ্জ উপজেলার পুঠিমারী বিলে ট্রান্সফরমার চোর সন্দেহে আলম (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। মঙ্গলবার গভীররাতে এ ঘটনা ঘটে। গণপিটনীর ঘটনায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।





