[b]ঢাকা:[/b] এ লেভেল পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ বন্ধ রাখতে বেগম খালেদা জিয়াকে স্বারকলিপি দিতে দেয়নি পুলিশ। সোমবার বিকেলে পাঁচ শিক্ষার্থীর অভিভাবক বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে গেলে পুলিশ তাদের ফেরত দেয়।
আগামীকাল মঙ্গলবার থেকে এ লেভেলের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
অভিভাবকরা জানান, তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমদের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছেন। তবে চেয়ারপারসনের বাসভবনের সামনে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ভেতরে ঢুকতে দেয়নি।
পরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে জানানো হয়, চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে হলে আগে থেকে আবেদন করতে হয়। কিন্তু তারা কোনো আবেদন না করায় তারা দেখা করতে পারবেন না।
অভিভাবকরা হলেন- সামসুন্নাহার বেগম, রাশেদা হক, ফারহানা আফরোজ, সুরাইয়া আলম।
শ্রেণীহীন
খালেদার সঙ্গে দেখা করতে পারলেন না পাঁচ অভিভাবক
এ লেভেল পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ বন্ধ রাখতে বেগম খালেদা জিয়াকে স্বারকলিপি দিতে দেয়নি পুলিশ। সোমবার বিকেলে পাঁচ শিক্ষার্থীর অভিভাবক বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে গেলে পুলিশ তাদের ফেরত দেয়। আগামীকাল মঙ্গলবার থেকে এ লেভেলের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।





