রাজধানীর দক্ষিণখানের আইনুজবাগ এলাকায় ছুরিকাঘাতে মেরাজ হোসেন রায়হান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে আইনুজবাগ এলাকায় ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়।
পূর্ব শত্রুতার জের ধরে তার (মেরাজ হোসেন রায়হান) বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয় বলে জানান দক্ষিণ খান থানার উপ পরিদর্শক (এসআই ) আমিরুল ইসলাম।
তিনি আরো বলেন, খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে রায়হানের মৃত্যু হয়।
তিনি জানান, শুক্রবার ভোর ৪টার দিকে পুলিশ মৃত্যুর বিষয়টি জানতে পেরে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এসআই আমিরুল জানান এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা,২৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
শ্রেণীহীন
দক্ষিণখানে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীর দক্ষিণখানের আইনুজবাগ এলাকায় ছুরিকাঘাতে মেরাজ হোসেন রায়হান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে আইনুজবাগ এলাকায় ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়। পূর্ব শত্রুতার জের ধরে তার (মেরাজ হোসেন রায়হান





