[b]মেলবোর্ন:[/b] বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। টুর্নামেন্টটি শুরু হওয়ার আগে ফেবারিট দুই শীর্ষ তারকা রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচকে হুঙ্কার ছাড়লেন সাবেক শীর্ষ তারকা রজার ফেদেরার।
বর্তমানে বিশ্বের এক নম্বর বাছাই স্প্যানিশ তারকা নাদাল। আর অস্ট্রেলিয়ার বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ আছেন দুই নম্বরে। এদিকে ষষ্ঠস্থানে আছেন সুইজার‌ল্যান্ডের তারকা ফেদেরার।
৩২ বছর বয়সী তারকার মতে, র্যা ঙ্কিংয়ে শীর্ষ দশের মধ্যে থাকা খেলোয়াড়দেরকে নিয়ে খুব সতর্কের সঙ্গে ভাবতে হবে এক ও দুই নম্বরে থাকা নাদাল ও নোভাক জোকোভিচকে।
১৭টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার বলেন, আমি মনে করি স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে- এক ও দুই নম্বরে থাকা খেলোয়াড়রাই টুর্নামেন্টের ফেবারিট। অবশ্যই আমাদের বিশ্বাস আমরা তাদের হটিয়ে দিতে পারি।
গত চার বছরে মাত্র একটি গ্র্যান্ড স্ল্যাম জেতা ফেদেরার তার আত্মবিশ্বাসের সুফল কতটা ফলাতে পারেন সেটাই এখন দেখার বিষয়।