কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাচনী সহিংসতায় বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ কর্মীর নাম আতুব্বর (৬০)।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কালিতলা বৈরাগির চর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আতুব্বরকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, আতুব্বর রাতে স্থানীয় সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। এসময় আওয়ামী লীগ প্রার্থী ফিরোজ আল মামুনের (উড়োজাহাজ) পক্ষের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে তাকে লক্ষ্য করে গুলি করে চলে যায়। আতুব্বর বিএনপি দলীয় প্রার্থী শহিদুল হক মঙ্গলের পক্ষে নির্বাচনি কাজ করছেন।
এদিকে, বিএনপি দলীয় প্রার্থী শহিদুল হক মঙ্গলের দাবি, স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই টোকেন চৌধুরী ও ছেলে কলিংসসহ তাদের ক্যাডার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে আতুব্বর মণ্ডলকে গুলি করে পালিয়ে যায়।
দৌলতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) বেলায়েত হোসেন গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত করলেও কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি।
তিনি আরও জানান, ঘটনার পর পরই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুষ্টিয়া,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ
শ্রেণীহীন
কুষ্টিয়ায় বিএনপির কর্মী গুলিবিদ্ধ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্বাচনী সহিংসতায় বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ কর্মীর নাম আতুব্বর (৬০)। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কালিতলা বৈরাগির চর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আতুব্বরকে রাতেই





