সাত অপহরণ ও হত্যার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত সাত সদস্যের কমিটি আজ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ জন্য তারা শনিবার সকাল পৌনে ১০টায় না্রায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছেন।
এর আগে, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত ওই কমিটি নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করে।
বিকেল সাড়ে চারটার দিকে কমিটির সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ে যান। সেখান থেকে তারা নিহতদের মৃতদেহ ভেসে ওঠা শীতলক্ষ্যা নদী ও নদীর পাড় পরিদর্শন করেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেন।
সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় র্যারব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে গত মঙ্গলবার হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ কমিটি গঠনের নির্দেশ দেন।
এ কমিটি অপহরণের সঙ্গে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা বা সংশ্লিষ্টতা রয়েছে কি না তা উদ্ঘাটন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপহৃত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি না তা তদন্ত করে দেখছে।
সাত কর্মদিবসের মধ্যে তদন্তকাজের অগ্রগতি প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্টে দাখিল করার কথা কমিটির।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
শ্রেণীহীন
ডিসি অফিসে তদন্ত কমিটি
সাত অপহরণ ও হত্যার ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশে গঠিত সাত সদস্যের কমিটি আজ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ জন্য তারা শনিবার সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছেন। এর আগে, বৃহস্পতিবার





