ঐশ্বরিয়া রাই বচ্চন এ পর্যন্ত অসংখ্যা কসমেটিক ব্রান্ডের দূত হয়েছেন। বর্তমানে বিশ্বখ্যাত লরিয়েলের হয়ে প্রচারণা চালাচ্ছেন। ছবির শুটিং ও মডেলিংয়ের প্রয়োজনে হরহামেশাই কড়া মেকআপ ব্যবহার করতে হয় তাকে। তবে দুই বছরের মেয়ে আরাধ্যাকে সম্পূর্ণ মেকআপ ছাড়াই রাখতে চান সাবেক এই বিশ্বসুন্দরী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ঐশ্বরিয়া বলেন,আরাধ্যাকে মেকআপে অভ্যস্ত করিয়ে তোলার সময় এখনো আসেনি। আমি কসমেটিক ব্রান্ডের অ্যাম্বাসেডর এবং এজন্য আমি গর্বিত। তবে আমি এসব ব্যবহার করার পক্ষপাতী নই