ক্যাটরিনা কাইফ ও রণবির কাপুর- বলিউডের অন্যতম জনপ্রিয় এ জুটির সম্পর্ক নিয়ে বহু গুজব রটেছে এর আগে। তবে এ জুটি কখনোই তাদের সম্পর্কের কথা স্বীকার করেনি। রণবিরের দেওয়া বিয়ের প্রস্তাব ক্যারিয়ারে ক্ষতির কথা চিন্তা করে ফিরিয়ে দিয়েছেন ক্যাটরিনা,জানিয়েছে ইন্ডিয়া টুডে।
তবে রণবীর-ক্যাটরিনা এ জুটির সম্পর্কের কথা মিডিয়ায় সরাসরি প্রকাশ না করলেও তাদের রোমান্টিক আচার আচরণ ও স্পেনে ছুটি কাটানোর বিষয় বিভিন্ন সময় মিডিয়াতে ছবিসহ প্রকাশিত হয়েছে। ফলে এতে আর গোপন বলতে কোনোকিছু নেই। এ বিষয়ে আলোচনা হয়েছে করণ জোহরের টক শো কফি উইথ করণের চতুর্থ পর্বে। বলিউডের অভিনেত্রী কারিনাও সেখানে আলোচনা করেছেন।
বিষয়গুলো সত্যি হলে এটা ধরে নিতে হয় যে,ক্যাটরিনা ও রণবির তাদের সম্পর্কের বদলে ক্যারিয়ার নিয়েই বেশি চিন্তিত। রণবিরও একথা স্বীকার করেছেন যে,তার গার্লফ্রেন্ড খুবই ক্যারিয়ার সচেতন। ক্যারিয়ারের ক্ষতির ভয়েই সে কোনো দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়াতে চায় না।
রণবির ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে রণবিরের বিয়ের প্রস্তাব ক্যারিয়ারের ক্ষতির কথা চিন্তা করে ফিরিয়ে দিয়েছেন ক্যাটরিনা,রণবির ও তার বন্ধুদের কথাবার্তার সূত্র উল্লেখ করে এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টুডে।