[b]ঢাকা: [/b]নির্বাচন কমিশনের অনুরোধে ৩ ও ৪ জানুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার দেশের ৫৯ জেলায় (নির্বাচনী এলাকা) তফসিলী ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট বিভাগের প্রধান অসিম কুমার মজুমদার স্বাক্ষরিত এক প্রঙ্গাপনে এ নির্দেশ প্রদান করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অর্থমন্ত্রণালয়কে নির্বাচনী এলাকায় তফসিলি ব্যাংকের শাখাগুলোক খোলা রাখার জন্য অনুরোধ করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,নির্বাচনী কাজে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যয় বহন,নির্বাচনী কর্মকর্তাদের সম্মানী ভাতা প্রদান ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য নির্বাচন কমিশন এ নির্দেশ দিয়েছে।