[b]ঢাকা:[/b] বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করেছে বার কাউন্সিল।
বুধবার বার কাউন্সিল ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন আইনজীবীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এজে মোহাম্মদ আলী।
তিনি বলেন,বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেনের মুক্তি না হওয়া পর্যন্ত দেশের সব আইনজীবী সমিতিকে প্রতিদিন প্রতিবাদ সমাবেশ করবে।
‘বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার আইনের শাসনকে ভূলন্ঠিত করার এক অপচেষ্টা মাত্র’ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, খন্দকার মাহবুবসহ সিনিয়র আইনজীবীদের মিথ্যা ও হয়রানিমূলকভাবে গ্রেফতার করে গণতন্ত্রের পথকে রুদ্ধ করে দিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।
‘ন্যায় বিচার,আইনের শাসন,ও মৌলিক অধিকার ভূলন্ঠিত করে সরকার যে ভবিষ্যৎ দূরভিসন্ধিমূলক পথের দিকে অগ্রসর হচ্ছে’ মন্তব্য করে আলী বলেন,মাহবুব হোসেন এসবের প্রতিবাদ করেছেন বলে সরকার তাকে গ্রেফতার করেছে।
বাংলাদেশের সকল আইনজীবী সমাজ উৎকন্ঠিত উল্লেখ করে তিনি বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।
সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের ফাইনান্স কমিটির চেয়ারম্যান মোঃ সানাউল্লাহ মিয়া,হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী অ্যাডভোকেট ফারহাদ হোসেন উপস্থিত ছিলেন।
আইনজীবীদের গ্রেফতার করে সরকার আইনের শাসন ভুলুণ্ঠিত করছে
ঢাকা: বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করেছে বার কাউন্সিল। বুধবার বার কাউন্সিল ভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন আইনজীবীরা।
আইজিপির বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী: জামায়াত
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির ‘যেখানে ক্রসফায়ার প্রয়োজন হয়, সরকার যদি এলাউ করে তাহলে আমরা সেটাই করব’বলে সোমবার যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার ঢাল হিসেবে ‘ক্রসফায়ার’ বিপজ্জনক বার্তা: টিআইবি
পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘সরকারের অনুমতি পেলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে’—এমন বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এ ধরনের বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা মোকাবিলার পরিবর্তে বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের গ্রহণযোগ্য পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠার বিপজ্জনক বার্তা দেয়।
আসামে ১১০০ ঘরবাড়ি উচ্ছেদ ১০ মসজিদ ধ্বংসের ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা
ভারতের আসাম রাজ্যে বাঙালি মুসলিমদের ঘরবাড়ি উচ্ছেদ এবং মসজিদ গুঁড়িয়ে দেওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘদিনের বসবাসের ইতিহাস বিবেচনায় নিয়ে পুনর্বাসনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এইচআরএসএসের নিন্দা
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে দফায় দফায় মারধর এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিনিয়ে নিয়ে পুনরায় হামলার পর তাঁর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়িত্ব পালনে সম্ভাব্য গাফিলতির সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। প্রশাসনের দায়িত্বে গাফিলতি তদন্ত, হামলাকারীদের বিচার ও নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি।
পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করছেন মোদি : মমতা
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গ্রেপ্তারের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।
















