নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন,চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ৫ দফায় ৪৮৭ টির মধ্যে ৪৫৮ উপজেলায় নির্বাচন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাকি ২৯ টি উপজেলার নির্বাচন মে মাসের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এসব কথা বলেন।
শাহ নেওয়াজ বলেন,ষষ্ঠ দফায় ২৯ উপজেলার তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইতিমধ্যে এ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আদালতের নির্দেশে স্থগিতসহ সব উপজেলার নির্বাচন একসাথে করতে চাই। একসাথে নির্বাচন হলে ব্যয় কম হবে এবং সহিংসতাও কম হবে বলে মনে করেন তিনি ।
তিনি বলেন,ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন করতে চায় ইসি। কিন্তু এ নিয়ে জটিলতাই কাটছে না। ইতিমধ্যে ডিসিসির সাথে বেশ কিছু নতুন এলাকা যুক্ত হয়েছে। এ বিষয়ে দ্রুত সমাধানের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কমিশনের পক্ষ থেকে তাগিদ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ বলেন, জেলা পরিষদ নির্বাচন আইন এখনও চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে নির্বাচনী আইনের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন পাশ হলে জেলা পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।
এক প্রশ্নের জবাবে ইসি বলেন,আগামী নির্বাচনগুলোর আগে সহিংসতা রোধে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও গোয়েন্দাদের দেয়া রিপোর্ট আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বিভিন্ন উপজেলা থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সহিংসতা,জালভোটসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে রিপোর্ট পাঠিয়েছেন। এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, এম, ৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
মে মাসের মধ্যে উপজেলা নির্বাচন শেষ হবে : শাহ নেওয়াজ
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন,চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ৫ দফায় ৪৮৭ টির মধ্যে ৪৫৮ উপজেলায় নির্বাচন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাকি ২৯ টি উপজেলার নির্বাচন মে মাসের মধ্যে শেষ করার সিদ্ধান্ত





