[b]ঢাকা:[/b] গত কয়েকদিনে শীতটা বেশ ঝেঁকেই বসেছে ঢাকায়। তবে, ঝেঁকে বসলে কী হবে! শীত আসলেই উৎসবের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। সেই ধারাবাহিকতায় ‘ভালো ছবি,ভালো দর্শক,ভালো সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে রেইনবো ফিল্ম সোসাইটির উদ্যোগে শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয়েছে ১৩তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব।
শেষ বিকেলে এক মুঠো নরম রোদের সঙ্গে উৎসবের আমেজ পেতে চান, তো চলে আসুন শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে। এখানে ভিন্ন এক ঢাকাকে খুঁজে পাওয়া যাবে যান্ত্রিক এই নগরীতে; এমনটাই দাবি উৎসবটির আয়োজকদের। শুক্রবার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি চলবে নয় দিনব্যাপী।
শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয় এই উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন,"সময়ের আবর্তনে বদলাতে শুরু করেছে চলচ্চিত্রের ধরন। এখন শুধু অভাব রয়েছে ভালো উদ্যোক্তার।"
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু বলেন,'‘উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। আশা করছি এর মাধ্যমে কিছুটা হলেও সাম্প্রদায়িক মনোভাব দূর হবে।"
আয়োজক সংগঠনের পক্ষ থেকে রেইনবো ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আহম্মেদ মোস্তফা জামাল বলেন,"দেশে তরুণ চলচ্চিত্রকার তৈরির লক্ষ্যেই রেইনবোর এই আয়োজন।"
অতিথিদের বক্তব্যের পরপরই উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে বেলজিয়াম-ফ্রান্স-মরক্কোর যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘দ্য ব্যাগ অব ফ্লাওয়ার’ ছবিটি প্রদর্শিত হয়।
রাজধানীর মোট পাঁচটি ভেন্যুতে ৫০টি দেশের ১৬৮টি চলচ্চিত্র প্রদর্শীত হবে। উৎসবটি একযোগে চলবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন,সুফিয়া কামাল মিলনায়তন,জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন,ধানমণ্ডির ইএমকে সেন্টার,আলিয়ঁস ফ্রঁসেজে।
সাতটি ভাগে বিভক্ত এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২২টি দেশ। এই বিভাগ থেকে নির্বাচন করা হবে উৎসবের সেরা চলচ্চিত্রটি। যার জন্যে থাকছে একটি ক্রেস্ট,সনদ এবং ১ লাখ টাকা। পাশাপাশি আর্ন্তজাতিক ভাবে স্বীকৃত কয়েকজন বিচারকের রায়ে নির্বাচন করা হবে শ্রেষ্ঠ পরিচালক,শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী,শ্রেষ্ঠ চিত্রগ্রাহক ও শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক।
রেট্রোস্পেকটিভ বিভাগে থাকছে ইরানী চলচ্চিত্রকার আসগর ফরহাদির চারটি এবং ফরাসী চলচ্চিত্রকার অলিভিয়ার আসায়েসের তিনটি চলচ্চিত্র।
সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে মোট ২৮টি চলচ্চিত্র। চলচ্চিত্রের সঙ্গে শিশুদের সংযোগ স্থাপনের জন্যে চিলড্রেন্স বিভাগে ছয়টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শীত হবে।
উইমেন ফিল্ম মেকারস বিভাগে প্রদর্শীত হবে নারী নির্মাতাদের মোট ৪১টি চলচ্চিত্র। এ ছাড়া স্পিরিচুয়াল ফিল্মস বিভাগে ২০টি এবং ইন্ডিপেনডেন্ট বিভাগে ৫৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আয়োজক দেশ হিসেবে বাংলাদেশেরও বেশ কয়েকটি ভিন্নধারার চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে হুমায়ূন আহমেদ পরিচালিত শেষ চলচ্চিত্র ‘ঘেঁটুপুত্র কমলা’,রেদওয়ান রনির ‘চোরাবালি’, শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’,অমিত আশরাফের ‘উধাও’,মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র।
‘এয়োদশতম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব’ এ চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি তরুণ নির্মাতাদের জন্যে চলচ্চিত্র বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। অন্যদিকে প্রতিটি প্রদর্শনী সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পযর্ন্ত সাধারণ দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত থাকবে।
টাইম নিউজ/এসএমএ
শ্রেণীহীন
কেমন চলছে ১৩তম 'ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব'?
ঢাকা: গত কয়েকদিনে শীতটা বেশ ঝেঁকেই বসেছে ঢাকায়। তবে, ঝেঁকে বসলে কী হবে! শীত আসলেই উৎসবের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। সেই ধারাবাহিকতায় ‘ভালো ছবি,ভালো দর্শক,ভালো সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে রেইনবো ফিল্ম সোসাইটির উদ্যোগে শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয়েছে ১৩তম ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব।





