[b]ঢাকা:[/b]হরতাল-অবরোধ প্রত্যাহার করায় বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদএমপি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নবনির্বাচিত মন্ত্রিসভার আওয়ামী লীগের সদস্যরা সোমবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি এখন বুঝতে পেরেছে সহিংসতা-নৈরাজ্য করে রাজনীতি হয় না।তাই তারা এ পথ থেকে সরে এসেছে।
বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আলোচনার সুযোগ আছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের অসমাপ্ত কাজ সমাপ্ত করাই বর্তমান সরকারের চ্যালেঞ্জ। আমরা আশা করি সে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।